ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সকল যানবাহন ও যন্ত্রপাতিতে সরকার নির্ধারিত দরে জ্বালানি সরবরাহের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করতে অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করে সংস্থাটি।
শুক্রবার (৩ এপ্রিল) ডিএনসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির সচিব মুহাম্মদ আসদুজ্জামান এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন)-কে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল)। তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ)
সচিব মুহাম্মদ আসদুজ্জামান জানান, এই কমিটি মূলত দুটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করবে: ১. জ্বালানি সংগ্রহের জন্য বিস্তারিত শর্তাবলি (Terms of Reference) প্রণয়ন করা, যাতে সরকারি দরে স্বচ্ছতার সাথে জ্বালানি সংগ্রহ নিশ্চিত হয়। ২. ডিএনসিসির সামগ্রিক যানবাহনের বাৎসরিক জ্বালানি চাহিদা নির্ধারণ করা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিটি গঠনের ফলে সিটি কর্পোরেশনের পরিবহন খাতে জ্বালানি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন