ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট ভাই। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই আবির (৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে শহরের বাইপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল শহরের ভুটিয়ারগাতি এলাকার আমিরুল মুন্সীর ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আরিফুল ও তার ছোট ভাই আবির ঝিনাইদহ বাস টার্মিনাল বাইপাস সড়কের পাশে খেলছিল। একপর্যায়ে তারা জাগরণী অফিসের সামনে দিয়ে মহাসড়ক পার হতে গেলে টার্মিনাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের সজোরে ধাক্কা দেয়।
স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে আরিফুলের মৃত্যু হয়। আহত আবির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুই শিশু রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন