নজর বিডি

নব্য জেএমবি সন্দেহে হবিগঞ্জ থেকে শিশু আটক: সিটিটিসির অভিযান

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক শিশুকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, ড্যানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশের সাথে শিশুটির নিয়মিত যোগাযোগ ছিল।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি জানান, শিশুটি অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আইএস’-এর মতাদর্শ প্রচার করত। সে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী পোস্ট দিয়ে সদস্য সংগ্রহ এবং বোমা তৈরির নির্দেশিকা (পিডিএফ) প্রচার করত বলে প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া তার বিরুদ্ধে পুলিশের চেকপোস্ট, শিয়া মসজিদ ও ইসকন মন্দিরে হামলার উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নব্য জেএমবি সন্দেহে হবিগঞ্জ থেকে শিশু আটক: সিটিটিসির অভিযান

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক শিশুকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, ড্যানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশের সাথে শিশুটির নিয়মিত যোগাযোগ ছিল।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি জানান, শিশুটি অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আইএস’-এর মতাদর্শ প্রচার করত। সে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী পোস্ট দিয়ে সদস্য সংগ্রহ এবং বোমা তৈরির নির্দেশিকা (পিডিএফ) প্রচার করত বলে প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া তার বিরুদ্ধে পুলিশের চেকপোস্ট, শিয়া মসজিদ ও ইসকন মন্দিরে হামলার উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত