কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় হামের উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের আট মাস বয়সী ছেলে ইব্রাহিম মারা যায়। সে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ওইদিন বিকালেই হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মাত্র কয়েক ঘণ্টা পর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের পাঁচ মাস ২০ দিন বয়সী মেয়ে আইজা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আইজা গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশুরা হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩২০ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগে শুক্রবার ভোরে আফরান নামে আট মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছিল।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন