নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির যৌথ সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সভাপতি গৌতম কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "তরুণ ও যুব সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে তারা কখনোই মাদক বা অন্যায় পথে জড়িয়ে পড়বে না। এই নতুন ও সম্ভাবনাময় খেলাটি সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠুক।" তিনি যুব সমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

​জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ। বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আজম আলী খান। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সামিউল ইসলাম লিটন। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধু। চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির যৌথ সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সভাপতি গৌতম কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "তরুণ ও যুব সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে তারা কখনোই মাদক বা অন্যায় পথে জড়িয়ে পড়বে না। এই নতুন ও সম্ভাবনাময় খেলাটি সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠুক।" তিনি যুব সমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

​জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ। বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আজম আলী খান। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সামিউল ইসলাম লিটন। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধু। চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত