নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদকে পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় সমিতির নিজস্ব মাঠ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফজলে রাব্বি রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশীদ।

[caption id="attachment_24765" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু হেনা মোঃ আতাউল হক কমল, চেয়ারম্যান, ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক, পলশা উচ্চ বিদ্যালয়। আলহাজ্ব আবু বক্কর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, পলশা উচ্চ বিদ্যালয়।

[caption id="attachment_24766" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুনুর রশীদ বলেন, "পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সার্বিক উন্নয়নে যা যা সহায়তা প্রয়োজন, জেলা পরিষদের পক্ষ থেকে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।" তিনি এলাকার কৃষি ও পানি ব্যবস্থাপনার টেকসই উন্নয়নে স্থানীয়দের সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনিযুক্ত প্রশাসককে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদকে পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় সমিতির নিজস্ব মাঠ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফজলে রাব্বি রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশীদ।

[caption id="attachment_24765" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু হেনা মোঃ আতাউল হক কমল, চেয়ারম্যান, ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক, পলশা উচ্চ বিদ্যালয়। আলহাজ্ব আবু বক্কর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, পলশা উচ্চ বিদ্যালয়।

[caption id="attachment_24766" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুনুর রশীদ বলেন, "পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সার্বিক উন্নয়নে যা যা সহায়তা প্রয়োজন, জেলা পরিষদের পক্ষ থেকে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।" তিনি এলাকার কৃষি ও পানি ব্যবস্থাপনার টেকসই উন্নয়নে স্থানীয়দের সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনিযুক্ত প্রশাসককে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত