নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে সরকার এ টিকাদান কার্যক্রম শুরু করেছে।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় একযোগে এই বিশেষ কর্মসূচি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে এই কার্যক্রম শুরু হলো।

[caption id="attachment_24785" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। উজ্জ্বল কুমার ঘোষ, উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও পৌর প্রশাসক। ডা. এ কে এম শাহাব উদ্দীন, সিভিল সার্জন। ডা. মুহাম্মদ মশিউর রহমান, তত্ত্বাবধায়ক, জেলা হাসপাতাল। ডা. আব্দুস সামাদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। মোঃ মামুন অর রশীদ, নির্বাহী কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। মোঃ একরামুল হোসাইন, অফিসার ইনচার্জ (ওসি), সদর মডেল থানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা গেলে হাম-রুবেলা প্রতিরোধ করা সম্ভব হবে। শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে এই টিকা অত্যন্ত জরুরি। টিকার কোনো ঘাটতি হবে না, তবে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।”

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে এই কার্যক্রম চলবে এবং আগামী ১৫ দিন ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সারা দেশের ১৮টি জেলার মোট ৩০টি উপজেলায় একযোগে এই বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত