নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি জানি এবার পরীক্ষায় নকল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সরকারের ওপর নির্ভর করে নকল করা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, আসন্ন পরীক্ষাগুলোতে কোনোভাবেই নকল হতে দেওয়া হবে না।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "সরকারের সদিচ্ছার ওপর নকল হওয়া বা না হওয়া নির্ভর করে। আগে এই শিক্ষকরাই নকল করিয়েছেন, আবার তারাই এটি বন্ধ করেছেন। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে, তাই এটি সংশোধন করে ডিজিটাল আইন অন্তর্ভুক্ত করার কাজ চলছে।" তিনি আরও জানান, নকল সরবরাহে জড়িত কেন্দ্র পরিদর্শক বা বাইরে থেকে প্রভাব বিস্তারকারী রাজনৈতিক ব্যক্তি—কাউকেই ছাড় দেওয়া হবে না।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে যাতে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় নষ্ট না হয়। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় শুধু মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে একদিন অনলাইন ও একদিন অফলাইন ক্লাসের বিষয়টি এখনো আলোচনাধীন রয়েছে।

একই সভায় মন্ত্রী ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণাও দেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি জানি এবার পরীক্ষায় নকল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সরকারের ওপর নির্ভর করে নকল করা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, আসন্ন পরীক্ষাগুলোতে কোনোভাবেই নকল হতে দেওয়া হবে না।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "সরকারের সদিচ্ছার ওপর নকল হওয়া বা না হওয়া নির্ভর করে। আগে এই শিক্ষকরাই নকল করিয়েছেন, আবার তারাই এটি বন্ধ করেছেন। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে, তাই এটি সংশোধন করে ডিজিটাল আইন অন্তর্ভুক্ত করার কাজ চলছে।" তিনি আরও জানান, নকল সরবরাহে জড়িত কেন্দ্র পরিদর্শক বা বাইরে থেকে প্রভাব বিস্তারকারী রাজনৈতিক ব্যক্তি—কাউকেই ছাড় দেওয়া হবে না।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে যাতে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় নষ্ট না হয়। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় শুধু মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে একদিন অনলাইন ও একদিন অফলাইন ক্লাসের বিষয়টি এখনো আলোচনাধীন রয়েছে।

একই সভায় মন্ত্রী ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণাও দেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত