নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জন গ্রেপ্তার: ২টি ট্রাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক্টর এবং মাটি কাটার ১টি এস্কেভেটর (ভেকু) জব্দ করা হয়।

সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের এসআই পলাশ চন্দ্র চৌধুরী এবং সদর মডেল থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে হোসেন ড্যাং এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রমজান আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মহল্লার মৃত শুকুরুদ্দীনের ছেলে। মোঃ হানিফ আলী (৩২) নয়াগোলা হাটপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কৃষি জমি কেটে পুকুর খনন করছে এবং সেই মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এর ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এছাড়াও মাটিবাহী ভারি ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে গ্রামীণ পাকা সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জন গ্রেপ্তার: ২টি ট্রাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক্টর এবং মাটি কাটার ১টি এস্কেভেটর (ভেকু) জব্দ করা হয়।

সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের এসআই পলাশ চন্দ্র চৌধুরী এবং সদর মডেল থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে হোসেন ড্যাং এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রমজান আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মহল্লার মৃত শুকুরুদ্দীনের ছেলে। মোঃ হানিফ আলী (৩২) নয়াগোলা হাটপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কৃষি জমি কেটে পুকুর খনন করছে এবং সেই মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এর ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এছাড়াও মাটিবাহী ভারি ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে গ্রামীণ পাকা সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত