নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

যতদিন চাইবেন, ততদিন যুদ্ধ চলবে: ইরান সেনাবাহিনী

রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র  মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দিয়েছেন।

ইরান সেনাবাহিনী

ইরানের ওপর চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে দেশটির সেনাবাহিনী এক কঠোর বার্তা দিয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া ঘোষণা করেছেন যে, দেশের রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাবে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আকরামিনিয়া বলেন, "রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি। শত্রুপক্ষকে অবশ্যই তাদের অপকর্মের জন্য অনুতপ্ত হতে হবে। এই যুদ্ধের মাধ্যমে আমরা এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে চাই, যেখানে ভবিষ্যতে আর কোনো যুদ্ধের সাক্ষী হতে না হয়।"

তিনি আরও যোগ করেন, "ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা দরকার। যাতে তারা আর কখনোই এ দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। এ জন্য আমাদের প্রতিরোধের মাত্রা সেই পর্যায়ে উন্নীত করা হবে।"

ইরানি এই জেনারেল দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং হুমকির উপযুক্ত জবাব দিচ্ছে। তিনি ঘোষণা করেন, "যুদ্ধের এই পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং তারা পরাজয়ের সম্মুখীন।"

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী বড় আকারের সামরিক অভিযান শুরু করে। অভিযানের শুরুর দিকেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। সেই থেকে ওই অঞ্চলে চরম উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যতদিন চাইবেন, ততদিন যুদ্ধ চলবে: ইরান সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত