নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তিন বছর মেয়াদি ৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের ১ নম্বর কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শৈলেন্দ্রনাথ মজুমদার (দৈনিক গ্রামের কাগজ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন পলাশ সিকদার (দৈনিক বাংলাদেশের খবর)। সহ-সভাপতি হিসেবে রয়েছেন বুলবুল আলম বুলু (দৈনিক জন্মভূমি) ও মো. হাছানুল বান্না (দৈনিক ভোরের কথা)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শিহাব উদ্দিন মোল্লা (দৈনিক আলোকিত প্রতিদিন) ও নিজাম আহাম্মেদ (দৈনিক নওরোজ)। সাংগঠনিক সম্পাদক শেখ জাবেরুল ইসলাম (দৈনিক যুগের সাথী) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আম্মার মিয়া (এশিয়ান মিরর)। দপ্তর সম্পাদক হয়েছেন মো. আবিদ হাসান মুছা (দৈনিক যুগকথা) এবং অর্থ সম্পাদক মো. বরকত মোল্লা (একুশে নিউজ)।

এ ছাড়া ধর্মবিষয়ক সম্পাদক হাজী কাবিল মিয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সবুজ মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক হেমন্ত বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক শিল্পী বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী, গবেষণা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সাহাবুদ্দিন সুজা, গ্রন্থাগারবিষয়ক সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক মো. ফয়জুল ইসলাম লিমন, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তা মজুমদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফারুক মোল্লা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজিম মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে কার্যনির্বাহী ও সাধারণ সদস্য মিলিয়ে মোট ৫৫ জন অন্তর্ভুক্ত হয়েছেন।

সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি গোপালগঞ্জে কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনের ঐক্য সুদৃঢ় করে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত