নজর বিডি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩ হাজার ৬৩১

৪৭তম বিসিএস (২০২৪) এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবং ২৮ সেপ্টেম্বর প্রকাশিত ফলে ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩ হাজার ৬৩১

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

৪৭তম বিসিএস (২০২৪) এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবং ২৮ সেপ্টেম্বর প্রকাশিত ফলে ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত