স্থানীয়রা জানান, আকাশ থেকে যেন পাথরের মতো বড় বড় শিলা পড়তে থাকে। শিলাবৃষ্টির তীব্রতায় মুহূর্তেই চারপাশ সাদা বরফের চাদরে ঢেকে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম বাগান ও কৃষি খাত।
‘আমের রাজধানী’ খ্যাত চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে গুটি ও কচি আম, অনেক আম ফেটে গেছে। কয়েক হাজার হেক্টর আম বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ধানসহ অন্যান্য মৌসুমী ফসলের ক্ষেতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শিলার আঘাতে অনেক কাঁচা ঘরবাড়ি ও টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
হঠাৎ এই দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষক ও আম চাষিরা। ক্ষতিগ্রস্তরা বলছেন, এমন শিলাবৃষ্টি আগে খুব কমই দেখেছেন তারা। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন এবং ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।
এদিকে শিলাবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানা গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন