রাজধানী ঢাকার অপরাধ জগতে নতুন সংযোজন হিসেবে দেখা মিলেছে কলমের মতো দেখতে ছোট আকারের আগ্নেয়াস্ত্র ‘পেন গান’।
রাজধানীর বুকে প্রথমবারের মতো উদ্ধার হলো কলমের মতো দেখতে ছোট আকারের আগ্নেয়াস্ত্র ‘পেন গান’। গত ৩ এপ্রিল পুরান ঢাকায় যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশ এই অস্ত্রের দেখা পায়।
সহজে বহনযোগ্য এবং সাধারণ তল্লাশিতে ধরা না পড়ার সুবিধার কারণে এটি অপরাধীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন উদ্বেগের কারণ।
নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে তার ঘনিষ্ঠ বন্ধুরাই পরিকল্পিতভাবে গুলি করে। ঘটনার পর প্রথমে তারা বিষয়টিকে গোপন করার চেষ্টা করলেও ডিবির লালবাগ বিভাগ তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেল ওরফে কাল্লু ও সায়মন নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেই উদ্ধার হয় সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা এই ‘পেন গান’।
এটি দেখতে হুবহু একটি সাধারণ কলমের মতো। এর ভেতরে একটি ক্ষুদ্র ফায়ারিং মেকানিজম থাকে। যন্ত্রাংশগুলো আলাদা করে রাখা যায় এবং প্রয়োজনে জোড়া দিয়ে স্বল্প দূরত্বে নিখুঁতভাবে গুলি করা যায়।আকারে অত্যন্ত ছোট হওয়ায় এটি পকেটে বা ব্যাগে লুকিয়ে রাখা সহজ, যা পুলিশের চোখ এড়িয়ে যায়।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার কাল্লু জানায়, এই বিশেষ অস্ত্রটি সে ৮০ হাজার টাকায় সংগ্রহ করেছিল।
গোয়েন্দাদের ধারণা, এটি ভারত বা পাকিস্তান থেকে চোরাচালানের মাধ্যমে দেশে এসেছে। তবে অস্ত্রের গায়ে কোনো প্রতিষ্ঠানের নাম না থাকায় এর প্রকৃত উৎপত্তিস্থল নিশ্চিত হওয়া যায়নি। দেশের পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের কাছেও এমন অস্ত্রের ব্যবহারের তথ্য রয়েছে।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম বলেন "ডিএমপিতে এমন অস্ত্র অতীতে কখনো ব্যবহারের রেকর্ড নেই। এটি কীভাবে দেশে এল এবং এর সাথে আর কে কে জড়িত, তা উদ্ঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে। এটি আমাদের জন্য একটি বিশেষ উদ্বেগের বিষয়।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন