নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

পেট্রলপাম্পের সিরিয়াল থেকে মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

রাজধানীর উপকণ্ঠ মাতুয়াইলে একটি পেট্রলপাম্পে তেল নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর প্রবেশপথ মাতুয়াইলে একটি জ্বালানি পাম্পে তেল নেওয়ার জন্য গাড়ির লাইন মহাসড়কে চলে আসায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই স্থবিরতা গভীর রাত পর্যন্ত স্থায়ী হয়, যা মাতুয়াইল থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, মাতুয়াইল এলাকার একটি পাম্পে জ্বালানি নিতে আসা বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ভিড় পাম্পের ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। ফলে সিরিয়ালে থাকা গাড়িগুলো মহাসড়কের মূল লেনে দাঁড়িয়ে পড়ে। এর সাথে যোগ হয় মুষলধারে বৃষ্টি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

১২ কিলোমিটার জট যানজট ছড়িয়ে পড়ে মাতুয়াইল, সাইনবোর্ড, শিমরাইল ও কাঁচপুর সেতু হয়ে মদনপুর পর্যন্ত।পণ্যবাহী যানবাহনের চাপের কারণে ঢাকামুখী লেনে গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। বৃষ্টির কারণে হাইওয়ে পুলিশের তৎপরতাও ব্যাহত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান "মাতুয়াইলে পাম্পের সিরিয়াল বড় হয়ে মহাসড়কে চলে আসায় এবং তীব্র বৃষ্টির কারণে যানজট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। আমাদের সদস্যরা রাস্তায় কাজ করছেন।"

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশের পাম্পগুলোতে নিজস্ব গাড়ি ব্যবস্থাপনা না থাকায় প্রায়ই এমন বিশৃঙ্খলা তৈরি হয়। তারা ভবিষ্যতে মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় পাম্প কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পেট্রলপাম্পের সিরিয়াল থেকে মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর উপকণ্ঠ মাতুয়াইলে একটি পেট্রলপাম্পে তেল নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর প্রবেশপথ মাতুয়াইলে একটি জ্বালানি পাম্পে তেল নেওয়ার জন্য গাড়ির লাইন মহাসড়কে চলে আসায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই স্থবিরতা গভীর রাত পর্যন্ত স্থায়ী হয়, যা মাতুয়াইল থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, মাতুয়াইল এলাকার একটি পাম্পে জ্বালানি নিতে আসা বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ভিড় পাম্পের ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। ফলে সিরিয়ালে থাকা গাড়িগুলো মহাসড়কের মূল লেনে দাঁড়িয়ে পড়ে। এর সাথে যোগ হয় মুষলধারে বৃষ্টি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

১২ কিলোমিটার জট যানজট ছড়িয়ে পড়ে মাতুয়াইল, সাইনবোর্ড, শিমরাইল ও কাঁচপুর সেতু হয়ে মদনপুর পর্যন্ত।পণ্যবাহী যানবাহনের চাপের কারণে ঢাকামুখী লেনে গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। বৃষ্টির কারণে হাইওয়ে পুলিশের তৎপরতাও ব্যাহত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান "মাতুয়াইলে পাম্পের সিরিয়াল বড় হয়ে মহাসড়কে চলে আসায় এবং তীব্র বৃষ্টির কারণে যানজট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। আমাদের সদস্যরা রাস্তায় কাজ করছেন।"

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশের পাম্পগুলোতে নিজস্ব গাড়ি ব্যবস্থাপনা না থাকায় প্রায়ই এমন বিশৃঙ্খলা তৈরি হয়। তারা ভবিষ্যতে মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় পাম্প কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ দাবি করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত