নজর বিডি

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রয়েছে সিফাত-ই-রাব্বান (সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) থেকে পঞ্চগড় জেলায়। থান্দার খায়রুল হাসান (ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়) থেকে কুড়িগ্রাম জেলায়। সুলতানা ইশরাত জাহান (অ্যান্টি টেররিজম ইউনিট) থেকে সিআইডিতে। মো. মোস্তফা মঞ্জুর (বগুড়া সদর সার্কেল) থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি)। নোমান আহমদ (চট্টগ্রাম পটিয়া সার্কেল) থেকে পুলিশ সদর দপ্তরে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন আরিফ মুহাম্মদ শাকুর (পটুয়াখালীর বাউফল সার্কেল) থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম সার্কেলে। সনদ বড়ুয়া (র‌্যাব) থেকে কুমিল্লা লাকসাম সার্কেলে। মো. জামশেদ আলম (সিলেটের এসএমপি) থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২০ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ২১ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রয়েছে সিফাত-ই-রাব্বান (সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) থেকে পঞ্চগড় জেলায়। থান্দার খায়রুল হাসান (ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়) থেকে কুড়িগ্রাম জেলায়। সুলতানা ইশরাত জাহান (অ্যান্টি টেররিজম ইউনিট) থেকে সিআইডিতে। মো. মোস্তফা মঞ্জুর (বগুড়া সদর সার্কেল) থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি)। নোমান আহমদ (চট্টগ্রাম পটিয়া সার্কেল) থেকে পুলিশ সদর দপ্তরে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন আরিফ মুহাম্মদ শাকুর (পটুয়াখালীর বাউফল সার্কেল) থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম সার্কেলে। সনদ বড়ুয়া (র‌্যাব) থেকে কুমিল্লা লাকসাম সার্কেলে। মো. জামশেদ আলম (সিলেটের এসএমপি) থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২০ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ২১ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত