নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির খবরে চাঙ্গা শেয়ারবাজার

যুদ্ধবিরতির খবরে চাঙ্গা শেয়ারবাজার

শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এই খবরে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরুতেই বড় উত্থানের আভাস মিলছে।

লেনদেনের শুরুতেই সূচকের বড় লাফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির খবরে দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টাতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২৭ পয়েন্ট বেড়ে গেছে।

সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রথম আধা ঘণ্টার বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। মাত্র ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বড় সংখ্যক শেয়ারের দাম বাড়ায় ডিএসইর সবগুলো মূল্যসূচকই ২ শতাংশের বেশি বেড়েছে। ২.৪৭ শতাংশ বা ১২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ২.৪৬ শতাংশ বা ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ পয়েন্টে উঠেছে। ২.২৭ শতাংশ বা ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬ পয়েন্টে পৌঁছেছে। লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইতে মোট ২৫৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজার অত্যন্ত স্পর্শকাতর জায়গা। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ১ মার্চ লেনদেনের প্রথম মিনিটেই সূচক ২২৩ পয়েন্ট পড়ে গিয়েছিল। অতীতেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশের বাজারে পড়তে দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনের খবর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। যুদ্ধের আতঙ্কে যারা শেয়ার বিক্রি করে দিয়েছিলেন, তারা এখন নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে আজকের ঊর্ধ্বমুখী সূচকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যুদ্ধবিরতির খবরে চাঙ্গা শেয়ারবাজার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত