নজর বিডি

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার এজাহারভুক্ত আসামি মো. রোমান মিয়া (২০)সহ অন্যান্য আসামিরা দীর্ঘদিন ধরে ভিকটিমকে মাদ্রাসায় যাতায়াতের পথে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৩০ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভিকটিম বাড়ির পাশের রাস্তায় গেলে আগে থেকে ওঁত পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫, তারিখ: ৫ এপ্রিল ২০২৬)।

ঘটনার পর থেকেই র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার এজাহারভুক্ত আসামি মো. রোমান মিয়া (২০)সহ অন্যান্য আসামিরা দীর্ঘদিন ধরে ভিকটিমকে মাদ্রাসায় যাতায়াতের পথে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৩০ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভিকটিম বাড়ির পাশের রাস্তায় গেলে আগে থেকে ওঁত পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫, তারিখ: ৫ এপ্রিল ২০২৬)।

ঘটনার পর থেকেই র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত