রাজধানীর মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনে এসি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন এসি মেকানিক দগ্ধ হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩য় তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত চারজনই পেশায় এসি মেরামতকারী টেকনিশিয়ান। তারা হলেন আল মামুন (৩৪) মোহাম্মদ সেলিম (৩০) রাসেল (৪৫) সুজন (৩১)।
আহতদের সহকর্মী ওমর ফারুক জানান, দুপুরে বিইউপি একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করছিলেন তারা।
এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এসি থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কাজ করতে থাকা চারজনই দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান "মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের ড্রেসিং ও প্রাথমিক চিকিৎসা চলছে। ড্রেসিং সম্পন্ন হওয়ার পর প্রত্যেকের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব হবে।"
বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন