ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধীদলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না।
জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে তারা বের হয়ে যান।
অধিবেশন চলাকালে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, "দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই প্রতিবাদস্বরূপ সংসদ থেকে ওয়াকআউট করছি।" এই ঘোষণার পর জোটের সংসদ সদস্যদের নিয়ে তিনি অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
বিরোধী দলের প্রস্থানের পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, "আমি তাদের ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং থেকে থার্ড রিডিং পর্যন্ত সব পর্যায়ে উনারা সহায়তা করেছেন। এমনকি কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন।"
তিনি আরও যোগ করেন, "সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে এই ওয়াকআউটের কোনো যৌক্তিক মানে আছে কি না, তা আমার বোধগম্য নয়। তবে গঠনমূলক অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা পুনরায় অধিবেশনে যোগ দেবেন।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন