ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মৃত শিশুরা হলো—মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকার সেলিমের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষাগ্রামের জসিমের মেয়ে আয়াতুল্লাহ (৬ মাস)।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে তিন দিন আগে শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার রাত নয়টার দিকে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকাল আটটার দিকে মৃত্যুবরণ করে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শিশু দুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে পরীক্ষার ফলাফল আসার আগেই তাদের মৃত্যু হলো।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন