নজর বিডি

জিয়া সরণি খাল আধুনিকায়নে ডিএসসিসির ব্যাপক উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালামের বিশেষ উদ্যোগে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ‘জিয়া সরণি খাল’ পুনরুদ্ধার ও পানিপ্রবাহ সচল করার কাজ পুরোদমে শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

বরাদ্দ ৩০০ কোটি টাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালামের বিশেষ উদ্যোগে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ‘জিয়া সরণি খাল’ পুনরুদ্ধার ও পানিপ্রবাহ সচল করার কাজ পুরোদমে শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) খালের বর্তমান অবস্থা ও পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএসসিসি প্রশাসক।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, জলাবদ্ধতা নিরসন এবং জনভোগান্তি দূর করতে খালটিকে চলাচলের উপযোগী ও পানিপ্রবাহ সচল করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন "বর্তমানে পানিপ্রবাহের দিক পরিবর্তন করে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকৌশলগত পরিবর্তনের ফলে নিষ্কাশন পথ কমে আসবে এবং এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হবে। বর্তমানে ডিএসসিসির নিজস্ব অর্থায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রাথমিক পরিষ্কার কার্যক্রম চলছে।"

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ডিএসসিসিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই খালকে বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত করতে এরইমধ্যে ৩০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে।

জুলাই থেকে স্থায়ী গাইডওয়াল নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে। খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে বা হাঁটার রাস্তা তৈরি করা হবে। প্রশাসক আব্দুস সালামের দায়িত্ব গ্রহণের পর ৯০০ কোটি টাকার পৃথক একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, যেখানে আধুনিক নেটিং ব্যবস্থা থাকবে।

প্রতিমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, বিগত সরকার কেবল ‘জিয়া’ নামের কারণে জনগুরুত্বপূর্ণ এই খালটি অবহেলা করেছিল। তিনি স্থানীয় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ব্লকে ‘সচেতন নাগরিক কমিটি’ গঠন করা হবে, যারা ডিএসসিসি প্রশাসকের সঙ্গে সমন্বয় করে খালের রক্ষণাবেক্ষণ মনিটর করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জিয়া সরণি খাল আধুনিকায়নে ডিএসসিসির ব্যাপক উদ্যোগ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত