নজর বিডি
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সেচ সংকট নিরসনে মাঠে এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে খনন কাজ পরিদর্শন

​চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং পানির প্রবাহ সচল রাখতে নিজের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং পানির প্রবাহ সচল রাখতে নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১১ এপ্রিল) তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সরজমিন পরিদর্শন ও কাজের অগ্রগতি তদারকি করেন।

শনিবার সকালে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম আহাসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: রকিবুল ইসলাম এবং কারিগরি টিমকে সাথে নিয়ে সেচ সংকটে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন। ইতিপূর্বে তিনি যেসব খাল খননের নির্দেশ দিয়েছিলেন, সেগুলোর বর্তমান অবস্থা এবং খনন কাজের কারিগরি দিকগুলো খতিয়ে দেখতেই এই বিশেষ সফর করেন তিনি।

[caption id="attachment_25194" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

পরিদর্শনকালে এমপি বুলবুল খনন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়ে বলেন "কৃষকদের পানির কষ্ট লাঘবে কোনো প্রকার টালবাহানা সহ্য করা হবে না। বর্ষার আগেই যেন খালগুলো পানি ধারণের উপযোগী হয় এবং কৃষকরা সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।"

এ সময় তিনি সার্ভেয়ারদের মাধ্যমে খালের সীমানা নির্ধারণ ও গভীরতা সঠিকভাবে যাচাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সংসদ সদস্যকে আশ্বস্ত করে জানান, সেচ প্রকল্প ও খাল খননের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল কাজে লাগিয়ে দ্রুত খনন সম্পন্ন করা হবে।

সংসদ সদস্য নিজে প্রকৌশলীদের নিয়ে মাঠে আসায় স্থানীয় কৃষকরা দীর্ঘদিনের সেচ সমস্যার স্থায়ী সমাধানের ব্যাপারে আশার আলো দেখছেন। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সেচ সংকট নিরসনে মাঠে এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে খনন কাজ পরিদর্শন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত