ময়মনসিংহের ভালুকায় বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবাসহ তিনজন আহত হয়েছেন। দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহ ও রাজনৈতিক বিরোধের জেরে বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে বাবাসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিরবাড়ী এলাকার বাসিন্দা খোকা মিয়া (৫০) ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যবসায়িক বিরোধ চলছিল। রোববার দুপুর ১টার দিকে রানা তার অফিসে বসে থাকার সময় বাবা খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। স্থানীয়রা অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন।
ঘটনায় খোকা মিয়া ও তার সঙ্গী খোকন (৪৫) আহত হন। এছাড়া রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, রোগীদের শরীরে গুলির কথা উল্লেখ থাকলেও এক্স-রে ছাড়া তা নিশ্চিত করা যাচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের পাশাপাশি বাবা-ছেলের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতাও ছিল প্রকট। গত জাতীয় সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে এবং ছেলে রানা স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে কাজ করেন। সেই থেকেই তাদের মধ্যকার দূরত্ব চরম আকার ধারণ করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে এই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন