নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১২ এপ্রিল ২০২৬
রোববার রাজধানীর সেগুনবাগিচায় World Human Rights Organization আয়োজিত “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৬” অনুষ্ঠানে তাকে এই বিশেষ পদক ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Habib Un Nabi Khan Sohail। সংগঠনের সভাপতি Mohi Uddin Amin-এর সভাপতিত্বে ড. মিজানের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Omar Sani এবং Robi Chowdhuryসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সোমালিয়ার মোগাদিশুতে অবস্থিত Darussalam University-এর ভিসি হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়েন ড. মিজান। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত একজন কানাডিয়ান নাগরিক বিদেশে ভিসি হলেও, সরাসরি বাংলাদেশি পাসপোর্টধারী হিসেবে তিনিই প্রথম এই পদে আসীন হন।
সুশাসন ও মানবাধিকার বিষয়ে পিএইচডিধারী এই শিক্ষাবিদ দীর্ঘদিন ধরে Rotary Club, Mosjid Society Bangladesh এবং Asian Women and Children Rights Foundationসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সম্মাননা গ্রহণকালে ড. আসিফ মিজান বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। শিক্ষা ও মানবাধিকার রক্ষায় আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক পথশিশু উপস্থিত ছিল।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন