নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ইরানে পুনরায় বিমান হামলার কথা ভাবছেন ট্রাম্প

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় বিমান হামলা শুরু করার কথা চিন্তা করছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল

পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ব্যর্থ হওয়ার পর ইরানের ওপর পুনরায় বিমান হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হরমুজ প্রণালিতে ঘোষিত নৌ-অবরোধের পাশাপাশি বিমান হামলার বিষয়টিও ট্রাম্পের বিবেচনায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে এই অবরোধ শুরু হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন নৌবাহিনী এই প্রণালিতে প্রবেশ বা ছেড়ে যাওয়ার চেষ্টাকারী যে কোনো জাহাজকে বাধা দেবে।

এই অস্থিরতার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এদিকে ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের হুমকির কাছে নতি স্বীকার করবে না। অন্যদিকে, ইসলামিক রেভুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, এই নৌপথের কাছাকাছি আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে।

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সাথে সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে দায়ী করেছেন ট্রাম্প। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন "ইরান যদি এখন আলোচনায় ফিরে না আসে, তাহলেও আমার কোনো সমস্যা নেই। তারা পারমাণবিক অস্ত্র চায় এবং ইসলামাবাদে বৈঠকে সেই ইচ্ছাই প্রকাশ করেছে।"

হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, প্রেসিডেন্ট সব ধরণের বিকল্প পথ খোলা রেখেছেন। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি অনেকাংশে অনুমানের ওপর ভিত্তি করে তৈরি বলেও তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইরানে পুনরায় বিমান হামলার কথা ভাবছেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত