নজর বিডি

৩ বছর পর পলাতক হত্যার প্রধান আসামী গ্রেফতার, রহস্য উদঘাটন

দীর্ঘ প্রায় তিন বছর পলাতক থাকার পর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পিবিআই, গাজীপুর জেলা। আলোচিত এ হত্যাকাণ্ডের মূল রহস্যও উদঘাটন করেছে সংস্থাটি।

জিএমপি সদর থানার মামলা নং-২৯ (তারিখ: ২০ মে ২০২৩), পেনাল কোডের ৩০২/১১৪/৩৪ ধারায় দায়েরকৃত মামলার ১নং আসামী শাওন মিয়া (৩০) কে গত ১২ এপ্রিল ২০২৬ চট্টগ্রামের মীরসরাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে মাসুদ রানাকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া তিনি আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সোর্স তথ্য এবং নিবিড় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। অপরাধ দমনে পিবিআই সর্বদা তৎপর রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৩ বছর পর পলাতক হত্যার প্রধান আসামী গ্রেফতার, রহস্য উদঘাটন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘ প্রায় তিন বছর পলাতক থাকার পর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পিবিআই, গাজীপুর জেলা। আলোচিত এ হত্যাকাণ্ডের মূল রহস্যও উদঘাটন করেছে সংস্থাটি।

জিএমপি সদর থানার মামলা নং-২৯ (তারিখ: ২০ মে ২০২৩), পেনাল কোডের ৩০২/১১৪/৩৪ ধারায় দায়েরকৃত মামলার ১নং আসামী শাওন মিয়া (৩০) কে গত ১২ এপ্রিল ২০২৬ চট্টগ্রামের মীরসরাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে মাসুদ রানাকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া তিনি আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সোর্স তথ্য এবং নিবিড় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। অপরাধ দমনে পিবিআই সর্বদা তৎপর রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত