নজর বিডি

মঙ্গল শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী দলের রাজকীয় উপস্থিতি

পয়লা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল। শোভাযাত্রার নির্দিষ্ট অংশজুড়ে ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করেছে।

বাংলা নববর্ষের বর্ণিল মঙ্গল শোভাযাত্রায় এবার বিশেষ মাত্রা যোগ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রার সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেয় এই বিশেষ ইউনিটটি।

শোভাযাত্রার নির্দিষ্ট অংশজুড়ে অশ্বারোহী পুলিশ সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করেছে। অশ্বারোহী দলের নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এবারের আয়োজনে ডিএমপির অশ্বারোহী ইউনিটের ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে।

তিনি আরও জানান, এই ঘোড়াগুলো মূলত ‘থ্রোব্রেড রাইডিং হর্স’ প্রজাতির, যা তাদের বিশেষ গতিশীলতা, সহনশীলতা এবং নিয়ন্ত্রিত আচরণের জন্য সুপরিচিত। প্রতিটি ঘোড়াকে এই ধরনের বড় উৎসব ও শোভাযাত্রার জন্য দীর্ঘ সময় ধরে বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়েছে।

শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষকে এই রাজকীয় দলটির সঙ্গে ছবি তুলতে এবং কাছ থেকে দেখার জন্য ভিড় করতে দেখা গেছে। ঘোড়াগুলোর সুশৃঙ্খল অবস্থান শোভাযাত্রার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর পেশাদারিত্বের পাশাপাশি লোকজ আমেজে এক অনন্য রাজকীয় রূপ দান করেছে।

উল্লেখ্য, এবারের মঙ্গল শোভাযাত্রায় মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া—এই পাঁচটি মোটিফের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও গৌরবকে ফুটিয়ে তোলা হয়েছে। ২০০ জন শিক্ষার্থীর জাতীয় পতাকা বহন এবং ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর সুরের মূর্ছনায় পুরো ঢাবি এলাকা এখন উৎসবমুখর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মঙ্গল শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী দলের রাজকীয় উপস্থিতি

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত