মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমা বেগম ওই এলাকার সৌদি প্রবাসী সুমন মাঝির স্ত্রী এবং ওমর ফারুখ সরদারের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ বছর আগে সুমন ও সুমার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে গত ৫-৬ মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এই বিবাদের জেরে সুমা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এ সময় তাদের সন্তানটি তার দাদার বাড়িতে থাকত। মঙ্গলবার সকালে বাবার বাড়িতে সুমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন