নজর বিডি

চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও কয়েকটি স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও পাঁচটি স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও এনএসআই সদস্যরা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-১২৮) এই অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ আরাফাত এবং আমিরাবাদের মোহাম্মদ রায়হান নামে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩০ কার্টন 'মন্ড' ব্র্যান্ডের সিগারেট এবং ৫টি স্মার্টফোন (১টি আইফোন ও ৪টি স্যামসাং) উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের বাজারমূল্য ও রাজস্বের হিসাব অনুযায়ী, সিগারেট থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা এবং স্মার্টফোনগুলো থেকে ৯০ হাজার টাকাসহ সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব নির্ধারণ করা হয়েছে। আটক পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "রাজস্ব ফাঁকি রোধে আমাদের নিয়মিত নজরদারি চলছে। জব্দকৃত পণ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও কয়েকটি স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও পাঁচটি স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও এনএসআই সদস্যরা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-১২৮) এই অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ আরাফাত এবং আমিরাবাদের মোহাম্মদ রায়হান নামে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩০ কার্টন 'মন্ড' ব্র্যান্ডের সিগারেট এবং ৫টি স্মার্টফোন (১টি আইফোন ও ৪টি স্যামসাং) উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের বাজারমূল্য ও রাজস্বের হিসাব অনুযায়ী, সিগারেট থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা এবং স্মার্টফোনগুলো থেকে ৯০ হাজার টাকাসহ সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব নির্ধারণ করা হয়েছে। আটক পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "রাজস্ব ফাঁকি রোধে আমাদের নিয়মিত নজরদারি চলছে। জব্দকৃত পণ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত