নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য: প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।

পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫৭৭ বোতল 'Eskuf DX' সিরাপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপির টহলদল এই অভিযান দুটি পরিচালনা করে। সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের সামনে কৌশলগত অবস্থান নেয় বিজিবি।

[caption id="attachment_25469" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

এ সময় একটি ACCORD (২৩৫০ সিসি) প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২৮ বোতল সিরাপসহ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক শুভ নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

অন্য একটি অভিযানে বালিয়াদিঘী গ্রামস্থ গণকবর সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল 'Eskuf DX' সিরাপ উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান "দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, গত তিন মাসে এই ব্যাটালিয়ন ১৩ জন আসামিসহ প্রায় ৪,৫০০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। বর্তমানে আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য: প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।

পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫৭৭ বোতল 'Eskuf DX' সিরাপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপির টহলদল এই অভিযান দুটি পরিচালনা করে। সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের সামনে কৌশলগত অবস্থান নেয় বিজিবি।

[caption id="attachment_25469" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

এ সময় একটি ACCORD (২৩৫০ সিসি) প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২৮ বোতল সিরাপসহ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক শুভ নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

অন্য একটি অভিযানে বালিয়াদিঘী গ্রামস্থ গণকবর সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল 'Eskuf DX' সিরাপ উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান "দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, গত তিন মাসে এই ব্যাটালিয়ন ১৩ জন আসামিসহ প্রায় ৪,৫০০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। বর্তমানে আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত