নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল

আজ সকালে রায় ঘোষণার দিন ধার্য থাকলেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার নতুন করে আগামী ২৯ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন।

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় ঘোষণা আবারও পিছিয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে রায় ঘোষণার দিন ধার্য থাকলেও নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার নতুন করে আগামী ২৯ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসায় তাসনিয়া হোসেন অদিতার মরদেহ উদ্ধার করা হয়। অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই ঘটনায় তার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করা হলে সে অদিতাকে ধর্ষণের চেষ্টা ও ব্যর্থ হয়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

আজ সকালে কড়া নিরাপত্তায় আসামি রনিকে আদালতে হাজির করা হলেও রায় প্রস্তুত না থাকায় আদালত নতুন তারিখ ঘোষণা করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণে অদিতার মা রাজিয়া সুলতানা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন "আমার মেয়েকে গলা কেটে ও হাতের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি দীর্ঘ সময় ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আমি খুনি রনির ফাঁসি চাই এবং দ্রুত সেই রায় কার্যকর দেখতে চাই।"

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৪১ জন বাদীপক্ষ এবং ৫ জন আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আদালত রায়ের কপি পর্যালোচনার জন্য সময় নিয়েছেন। আমরা প্রত্যাশা করছি আগামী ধার্য তারিখে ভুক্তভোগী পরিবার কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাবেন।

শহরের বাসিন্দা মো. আব্দুল আউয়াল বলেন, এই মামলাটি নারী নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় উদাহরণ। বারবার রায় পিছিয়ে যাওয়ায় পরিবারের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারই সমাজ থেকে এমন জঘন্য অপরাধ নির্মূল করতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত