সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী অবস্থানের জেরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ফয়সাল মোল্লা (৩৬) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মোল্লা আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার ছেলে। এলাকায় প্রতিবাদী যুবক হিসেবে তার পরিচিতি ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুটি মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে সেই মোবাইল ফোন ফেরত দেওয়ার কথা বলে তাকে ডেকে নেয় মাদক কারবারিরা।
অভিযোগ রয়েছে, ফয়সাল নির্জন স্থানে পৌঁছানোমাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। হামলার পর পরই ঘাতকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পর পুরো শ্রীখন্ডিয়া এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম আতঙ্ক বিরাজ করছে।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, "মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আমরা ঘাতকদের শনাক্ত করেছি এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন