নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২

আগামী ২১ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এবার ২০২৬ সালে যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন।

আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যশোর শিক্ষাবোর্ডে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৭৬২ জন। বোর্ড কর্তৃপক্ষের মতে, গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন।

যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবারের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। নিয়মিত পরীক্ষার্থী  ১ লাখ ৯ হাজার ২৬৬ জন। অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮ জন। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন।

বিভাগভিত্তিক পরীক্ষার্থী মানবিক বিভাগ: ৮২ হাজার ৪১১ জন (সর্বোচ্চ)। বিজ্ঞান বিভাগ ৩৯ হাজার ৪২৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ ১৩ হাজার ২৫২ জন।

বোর্ডের অধীনে ১০টি জেলার ২ হাজার ৫৭২টি স্কুলের শিক্ষার্থীরা ২৯৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। জেলাভিত্তিক পরীক্ষার্থীর চিত্র নিচে দেওয়া হলো:

জেলা স্কুলের সংখ্যা মোট পরীক্ষার্থী
যশোর ৪৮৯ ২২,০৮৮
খুলনা ৪০৪ ২১,৪২৮
কুষ্টিয়া ২৭২ ১৯,৭৪৯
ঝিনাইদহ ২৭৪ ১৬,৩৪৯
সাতক্ষীরা ২৯৭ ১৪,২৪৭
বাগেরহাট ২৯৫ ১১,৯২৬
চুয়াডাঙ্গা ১৪১ ৮,৯৬২
মাগুরা ১৬৬ ৮,০৭৬
নড়াইল ১১৭ ৬,০৬৪
মেহেরপুর ১১৭ ৬,২০০

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে যশোর শিক্ষাবোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, ২৯৯ জন কেন্দ্র সচিবের সাথে ইতোমধ্যে মতবিনিময় সভা করা হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী স্বয়ং দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ টিম কাজ করবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত