নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: খেলাধুলায় ফিরছে প্রাণ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা মাধবকাটি বিলপাটিয়ালা সরকারি প্রাইমারি স্কুল মাঠে আজ বৃহস্পতি বার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে

তরুণদের মাদকবিরোধী শপথ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাধবকাটি বিলপাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রাণবন্ত চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগ ও একটি সমাজকল্যাণমূলক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই খেলায় ফুটবলপ্রেমী এলাকাবাসীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দল হলো— মন ফুটবল একাদশ। বিলপাটিয়ালা ইয়ং স্টার একাদশ। মাধবকাটি পূর্ব পাড়া একাদশ। ভাই ভাই ফুটবল একাদশ

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে বিল পাটিয়ালা মাধবকাটি ইয়ং স্টার ক্লাব। দিনব্যাপী খেলায় প্রতিটি দল তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে এবং মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মুনিমুর রহমান নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ জিয়াউর রহমান ও খান জাহিদ হাসান। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ২নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রঘুনাথপুর বাজার কমিটির সভাপতি এ এম আমিনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুব হাওলাদার। খেলাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ গাফফার মোল্লা ও মোহাম্মদ ইলিয়াস শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপন্ন মন্ডল।

উদ্বোধনী বক্তব্যে এ এম আমিনুর রহমান বলেন “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম। যুবসমাজকে যদি মাদক থেকে দূরে রাখতে চাই, তবে তাদের খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ মুনিমুর রহমান নয়ন বলেন “এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, বরং এটি সমাজ গঠনে একটি সচেতন উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে আমরা মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে চাই এবং যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রমজান গাজী, শেখ শামীম, যুবদল নেতা ইলিয়াস হোসাইন, মোহাম্মদ আব্দুল কাইয়ুম শাওন এবং এলাকাবাসীর অসংখ্য প্রতিনিধি। তরুণ সমাজকর্মী মোহাম্মদ নয়ন শেখের নেতৃত্বে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও মাঠ প্রস্তুতির কাজ সুচারুভাবে সম্পন্ন হয়।

অনেক দিন পর এমন প্রাণবন্ত আয়োজনে সন্তোষ প্রকাশ করে প্রবীণ দর্শক মোঃ জহিরুল ইসলাম ভিরু বলেন, তরুণ প্রজন্ম যেন সব সময় এমন গঠনমূলক কাজে যুক্ত থাকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: খেলাধুলায় ফিরছে প্রাণ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত