নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পানিতে পরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যার পূর্ব পাড়ের নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ফেরিটি যাত্রা শুরু করেছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে ফেরিতে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে গাড়ির চালককে নিরাপদে নদী থেকে তুলে আনা হয়। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করে। চালককে উদ্ধারের পর ডুবে যাওয়া প্রাইভেটকারটিও সফলভাবে পানি থেকে তুলে তীরে আনা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন