খুলনায় বেসরকারি সংস্থা 'এ্যাডামস ফাউন্ডেশন'-এর উদ্যোগে উন্নয়ন প্রকল্পের আলোচনা সভা এবং নতুন উদ্ভাবিত আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার খুলনা শহিদ হাদিস পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "এ্যাডামস ফাউন্ডেশন বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে যে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। ২০০৬ সাল থেকে আরবান স্যানিটেশন নিয়ে কাজ করার সুবাদে আমি দেখেছি, এ্যাডামসের মতো সংস্থাগুলোকে সঠিক কাঠামোর আওতায় আনা গেলে দেশের উন্নয়ন আরও টেকসই হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হামিদুল বারী এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন জার্মানির দাতা সংস্থা 'ব্রিজ অফ লাইট'-এর ব্যবস্থাপনা পরিচালক হলগার ট্রিচো, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় সভাপতি শেখ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম।
উল্লেখ্য, দাতা সংস্থা ব্রিজ অফ লাইট গত ৪০ বছর ধরে এ্যাডামস ফাউন্ডেশনের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ, হাসপাতাল স্থাপন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানবাধিকার রক্ষায় কাজ করে আসছে। অনুষ্ঠানে সংস্থাটির প্রয়াত প্রতিষ্ঠাতা ফ্রিডেল ক্লিপ ও মেথিলডে ফন লুনিনিক ক্লিপের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা এ্যাডামস ফাউন্ডেশন, কুয়েট এবং জাপানের রিটসুমেকান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে উদ্ভাবিত ৩০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সিটি কর্পোরেশনের ২৪টি ওয়ার্ডের কমিউনিটি ফোরামের সদস্য ও প্রকল্পের কর্মীরা এই আয়োজনে অংশ নেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন