নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ নিয়ে সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়: ইরান

যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। 

যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তবে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত এখন থেকে ‘মাঠে’ গ্রহণ করা হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।

এর মাধ্যমে তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন, যিনি সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' হরমুজ ইস্যুতে একাধিক পোস্ট দিয়েছেন।

গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তবে এর কয়েক ঘণ্টা পরই স্পিকার ঘালিবাফ এক্স-এ (সাবেক টুইটার) পাল্টা বার্তা পোস্ট করেন।

ঘালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ বেশি দিন উন্মুক্ত থাকবে না। এই প্রণালি দিয়ে যাতায়াত নির্ধারিত পথ অনুযায়ী এবং ইরানের অনুমোদনক্রমেই পরিচালিত হবে।” তিনি আরও যোগ করেন, হরমুজ প্রণালি খোলা রাখা বা বন্ধ করার সিদ্ধান্ত অবশ্যই বাস্তব পরিস্থিতির নিরিখে মাঠে নিতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে নয়।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ১২ এপ্রিল থেকে হরমুজ প্রণালি ও ইরানি বন্দরে অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টার দীর্ঘ সংলাপে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে না পারায় এই অচলাবস্থা তৈরি হয়। বর্তমানে সেন্টকোমের সেই অবরোধ বলবৎ রয়েছে, যার ফলে কোনো বিদেশি জাহাজ ইরানি বন্দরে যেতে পারছে না এবং ইরানের জাহাজও বন্দর ত্যাগ করতে পারছে না।

সূত্র: এএফপি, দ্য হিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হরমুজ নিয়ে সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়: ইরান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত