নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জীবননগরে কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজ থেকে তুষার মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজ থেকে তুষার মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের ‘জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ’ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবণ মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

সহকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক (৪২) এক সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের কোনো এক সময় মফিজুল হক অসুস্থ বোধ করলে তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং একাই দায়িত্ব সামলান। ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল ঘুম থেকে উঠে তুষারকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষার মন্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্কতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জীবননগরে কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজ থেকে তুষার মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজ থেকে তুষার মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের ‘জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ’ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবণ মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

সহকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক (৪২) এক সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের কোনো এক সময় মফিজুল হক অসুস্থ বোধ করলে তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং একাই দায়িত্ব সামলান। ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল ঘুম থেকে উঠে তুষারকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষার মন্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্কতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত