নজর বিডি

জনগণের আস্থাই সরকারের বড় অর্জন, নির্যাতিতদের রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান

বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘সরকাররে দুই মাস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তাঁর গতিশীল নেতৃত্বে একের পর এক নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করছেন। এর ফলে সরকারের কার্যক্রম আজ দৃশ্যমান এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে, যা জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।”

বিগত ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের কথা উল্লেখ করে ড. মিজান বলেন, “জুলুম, হামলা ও মামলার শিকার হওয়া ব্যক্তিদের জন্য একটি সঠিক ডাটাবেজ তৈরি করা এখন সময়ের দাবি। যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান মূল্যায়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “শহীদ জিয়া স্বল্প সময়ে বিশ্ববাসীর হৃদয় জয় করেছিলেন। বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা আল্লাহ ও দেশবাসী নির্ধারণ করবেন। তবে আমার প্রত্যাশা—সরকার যখনই বিদায় নেবে, তা যেন রাজসিক হয়। তারা যেন জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে বিদায় নিতে পারেন।”

[caption id="attachment_25663" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

ন্যাশনাল রিসার্চ পার্টি সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল লতিফ মাসুম।

এছাড়াও আলোচনায় অংশ নেন প্রফ. ড. সৈয়দ শামসুদ্দোহা, প্রফ. ড. শাহাবুদ্দীন, প্রফ. গোলাম রাব্বি, নায়েমের পরিচালক আতিকুল ইসলাম পাঠান, অ্যাডভোকেট আব্দুস সাল্লাম এবং ফাতেমা তাসনিমসহ আরও অনেকে। বক্তারা গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার এবং নির্যাতিতদের পুনর্বাসনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জনগণের আস্থাই সরকারের বড় অর্জন, নির্যাতিতদের রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘সরকাররে দুই মাস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তাঁর গতিশীল নেতৃত্বে একের পর এক নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করছেন। এর ফলে সরকারের কার্যক্রম আজ দৃশ্যমান এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে, যা জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।”

বিগত ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের কথা উল্লেখ করে ড. মিজান বলেন, “জুলুম, হামলা ও মামলার শিকার হওয়া ব্যক্তিদের জন্য একটি সঠিক ডাটাবেজ তৈরি করা এখন সময়ের দাবি। যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান মূল্যায়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “শহীদ জিয়া স্বল্প সময়ে বিশ্ববাসীর হৃদয় জয় করেছিলেন। বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা আল্লাহ ও দেশবাসী নির্ধারণ করবেন। তবে আমার প্রত্যাশা—সরকার যখনই বিদায় নেবে, তা যেন রাজসিক হয়। তারা যেন জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে বিদায় নিতে পারেন।”

[caption id="attachment_25663" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

ন্যাশনাল রিসার্চ পার্টি সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল লতিফ মাসুম।

এছাড়াও আলোচনায় অংশ নেন প্রফ. ড. সৈয়দ শামসুদ্দোহা, প্রফ. ড. শাহাবুদ্দীন, প্রফ. গোলাম রাব্বি, নায়েমের পরিচালক আতিকুল ইসলাম পাঠান, অ্যাডভোকেট আব্দুস সাল্লাম এবং ফাতেমা তাসনিমসহ আরও অনেকে। বক্তারা গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার এবং নির্যাতিতদের পুনর্বাসনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত