নজর বিডি
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে বনে অবমুক্ত

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রাম থেকে হরিণটি উদ্ধারের পর দুপুরে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করে বন বিভাগ।

বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিম (WildTeam)-এর টিম লিডার আলম হাওলাদার জানান, আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে সুন্দরবন থেকে তেরাবাকা নদী সাঁতরে একটি স্ত্রী চিত্রল হরিণ লোকালয়ে চলে আসে। হরিণটি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের বাগানে আশ্রয় নেয়।

গ্রামবাসী হরিণটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ওয়াইল্ড টিম, বনরক্ষী ও ভিটিআরটি (VTRT) সদস্যদের খবর দেয়। বনরক্ষীরা পৌঁছানোর আগেই স্থানীয় জনসাধারণের সহায়তায় ওয়াইল্ড টিমের সদস্যরা হরিণটিকে ধরার চেষ্টা চালায়। এ সময় হরিণটি আতঙ্কিত হয়ে পাশের একটি পুকুরে লাফিয়ে পড়ে। পরে বনরক্ষী ও ওয়াইল্ড টিমের সদস্যরা যৌথ প্রচেষ্টায় পুকুর থেকে হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন,"লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে রোববার দুপুরে রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা, বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে হরিণটি নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছিল।"

হরিণটি সুস্থ থাকায় দ্রুততম সময়ের মধ্যে সেটিকে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে বনে অবমুক্ত

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রাম থেকে হরিণটি উদ্ধারের পর দুপুরে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করে বন বিভাগ।

বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিম (WildTeam)-এর টিম লিডার আলম হাওলাদার জানান, আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে সুন্দরবন থেকে তেরাবাকা নদী সাঁতরে একটি স্ত্রী চিত্রল হরিণ লোকালয়ে চলে আসে। হরিণটি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের বাগানে আশ্রয় নেয়।

গ্রামবাসী হরিণটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ওয়াইল্ড টিম, বনরক্ষী ও ভিটিআরটি (VTRT) সদস্যদের খবর দেয়। বনরক্ষীরা পৌঁছানোর আগেই স্থানীয় জনসাধারণের সহায়তায় ওয়াইল্ড টিমের সদস্যরা হরিণটিকে ধরার চেষ্টা চালায়। এ সময় হরিণটি আতঙ্কিত হয়ে পাশের একটি পুকুরে লাফিয়ে পড়ে। পরে বনরক্ষী ও ওয়াইল্ড টিমের সদস্যরা যৌথ প্রচেষ্টায় পুকুর থেকে হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন,"লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে রোববার দুপুরে রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা, বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে হরিণটি নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছিল।"

হরিণটি সুস্থ থাকায় দ্রুততম সময়ের মধ্যে সেটিকে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত