নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে এলোপাথাড়ি গুলিবর্ষণে ৮ শিশু নিহত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পারিবারিক সহিংসতার জের ধরে ঘটেছে।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশু প্রাণ হারিয়েছে। প্রাথমিকভাবে এই নৃশংস ঘটনাটি পারিবারিক সহিংসতার জের ধরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) ভোরের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ধাওয়া করে সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে, তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

শ্রেভেপোর্ট পুলিশ কর্পোরাল ক্রিস বোর্ডেলন জানান, ঘটনাস্থলটি দুটি বাড়ি জুড়ে বিস্তৃত ছিল এবং তদন্তকারীরা আরও একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। এছাড়া এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

পুলিশ প্রধান ওয়েন স্মিথ এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। ঘটনাটির পর শ্রেভেপোর্টের মেয়র টম আর্সেনো গভীর শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে দেশটিতে এখন পর্যন্ত ১১৯টি গণ-গুলি চালানোর ঘটনা ঘটেছে, যেখানে ৭৯ জন শিশুসহ মোট ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে এলোপাথাড়ি গুলিবর্ষণে ৮ শিশু নিহত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পারিবারিক সহিংসতার জের ধরে ঘটেছে।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশু প্রাণ হারিয়েছে। প্রাথমিকভাবে এই নৃশংস ঘটনাটি পারিবারিক সহিংসতার জের ধরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) ভোরের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ধাওয়া করে সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে, তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

শ্রেভেপোর্ট পুলিশ কর্পোরাল ক্রিস বোর্ডেলন জানান, ঘটনাস্থলটি দুটি বাড়ি জুড়ে বিস্তৃত ছিল এবং তদন্তকারীরা আরও একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। এছাড়া এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

পুলিশ প্রধান ওয়েন স্মিথ এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। ঘটনাটির পর শ্রেভেপোর্টের মেয়র টম আর্সেনো গভীর শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে দেশটিতে এখন পর্যন্ত ১১৯টি গণ-গুলি চালানোর ঘটনা ঘটেছে, যেখানে ৭৯ জন শিশুসহ মোট ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত