নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বসতবাড়িতে আগুন: স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভানোর পরে ঘরের মেঝে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর পর ঘরের মেঝে থেকে দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন—সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তাঁর স্ত্রী লতা রানী (৪২)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে হঠাৎ তপন রায়ের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাড়িতে তল্লাশি চালানোর সময় শোবার ঘরের মেঝেতে স্বামী-স্ত্রীর বীভৎসভাবে দগ্ধ মরদেহ পাওয়া যায়।

অগ্নিকাণ্ডে বাড়ির দুটি ঘর ও ভেতরের সমস্ত আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুর ইসলাম বলেন "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘর তল্লাশি করতে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।"

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা কারও গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বসতবাড়িতে আগুন: স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত