নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদকবিরোধী প্রশিক্ষণ’ শীর্ষক আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে তরুণ প্রজন্মকে সবার আগে এগিয়ে আসতে হবে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি অধিদপ্তরের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, "আমরা বর্তমানে চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাস—এই তিনটি প্রধান কৌশলে কাজ করছি। আমাদের লক্ষ্য কেবল মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা নয়, বরং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করা।" তিনি মাদক নিয়ন্ত্রণ, নিরাময় ও পুনর্বাসনে অধিদপ্তরের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

[caption id="attachment_25751" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন বিএনসিসি ক্যাডেটের হাতে মাদকবিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলে মাদকের বিরুদ্ধে 'লাল কার্ড' প্রদর্শন করেন এবং একটি মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন।

নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসি পিইউও মো: এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: আমিনুল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাহিমা খাতুনের সঞ্চালনায় সভায় কলেজের শিক্ষক ও বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত