নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডুমুরিয়ায় উচ্চফলনশীল সূর্যমুখী ‘হাইসান-৩৬’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার হাসিবুনিয়া গ্রামে উচ্চফলনশীল ও লবণাক্ততা সহিষ্ণু সূর্যমুখী বীজ ‘হাইসান-৩৬’ জাতের উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে এসিআই কোম্পানির উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, "বর্তমানে বাজারে সয়াবিন তেলের ওপর নির্ভরতা কমিয়ে সূর্যমুখীর স্বাস্থ্যসম্মত তেল উৎপাদন বাড়ানো সময়ের দাবি। সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরল মুক্ত, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ইতিবাচক। সরকারের কৃষিবান্ধব নীতি অনুসরণ করে উন্নত জাত চাষ করলে দেশ ভোজ্য তেলের ঘাটতি কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে।"

মাঠ দিবসে আলোচকবৃন্দ জানান, হাইসান-৩৬ একটি উচ্চফলনশীল হাইব্রিড জাত, যা উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই জাতের বীজে তেলের পরিমাণ প্রায় ৪২-৪৪ শতাংশ। এটি স্বল্প মেয়াদী হওয়ায় কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলে একই জমিতে পরবর্তী ফসল চাষের সুযোগ পান। এছাড়া ধান বা অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে সেচ ও সারের খরচ কম হওয়ায় কৃষকরা অধিক মুনাফা অর্জন করতে পারেন।

[caption id="attachment_25758" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তহিদ আলম ভূঁইয়া। এসিআই বীজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ গোলাম সোবহান এবং এরিয়া ম্যানেজার মিরাজ আলী। ডুমুরিয়া টেরিটোরি এক্সিকিউটিভ মোঃ ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় উচ্চফলনশীল সূর্যমুখী ‘হাইসান-৩৬’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

খুলনার ডুমুরিয়া উপজেলার হাসিবুনিয়া গ্রামে উচ্চফলনশীল ও লবণাক্ততা সহিষ্ণু সূর্যমুখী বীজ ‘হাইসান-৩৬’ জাতের উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে এসিআই কোম্পানির উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, "বর্তমানে বাজারে সয়াবিন তেলের ওপর নির্ভরতা কমিয়ে সূর্যমুখীর স্বাস্থ্যসম্মত তেল উৎপাদন বাড়ানো সময়ের দাবি। সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরল মুক্ত, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ইতিবাচক। সরকারের কৃষিবান্ধব নীতি অনুসরণ করে উন্নত জাত চাষ করলে দেশ ভোজ্য তেলের ঘাটতি কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে।"

মাঠ দিবসে আলোচকবৃন্দ জানান, হাইসান-৩৬ একটি উচ্চফলনশীল হাইব্রিড জাত, যা উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই জাতের বীজে তেলের পরিমাণ প্রায় ৪২-৪৪ শতাংশ। এটি স্বল্প মেয়াদী হওয়ায় কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলে একই জমিতে পরবর্তী ফসল চাষের সুযোগ পান। এছাড়া ধান বা অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে সেচ ও সারের খরচ কম হওয়ায় কৃষকরা অধিক মুনাফা অর্জন করতে পারেন।

[caption id="attachment_25758" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তহিদ আলম ভূঁইয়া। এসিআই বীজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ গোলাম সোবহান এবং এরিয়া ম্যানেজার মিরাজ আলী। ডুমুরিয়া টেরিটোরি এক্সিকিউটিভ মোঃ ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত