নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক

সুন্দরবনের জলদস্যু ও ডাকাত দমনে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

বনের ত্রাস হিসেবে পরিচিত কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার এলাকায় তার পরিবারের সাথে দেখা করতে এসেছেন। এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরবর্তীতে আটকৃত ডাকাতের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, আজ মঙ্গলবার রাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন অঞ্চলে শান্তি রক্ষায় কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই তৃতীয় সফল অভিযানটি পরিচালিত হলো। আটক ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সুন্দরবনের জলদস্যু ও ডাকাত দমনে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

বনের ত্রাস হিসেবে পরিচিত কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার এলাকায় তার পরিবারের সাথে দেখা করতে এসেছেন। এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরবর্তীতে আটকৃত ডাকাতের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, আজ মঙ্গলবার রাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন অঞ্চলে শান্তি রক্ষায় কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই তৃতীয় সফল অভিযানটি পরিচালিত হলো। আটক ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত