ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ, মোঃ আব্দুর রহিম, মোঃ জুয়েল রানা, মোঃ মিজান শেখ, মোঃ জহুরুল ইসলাম ও মোঃ আব্দুল মমিন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে ওই ৬ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই চক্রটি মূলত মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী যানবাহন—বিশেষ করে কোরবানির পশুর গাড়ি (গরু), চিনি, চাল, তেল ও রডবাহী ট্রাক টার্গেট করে ডাকাতি করে আসছিল।
আশুলিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তাদের আশা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের নাম এবং তাদের কার্যক্রম সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন