নজর বিডি
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা

গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে একটি কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ৩টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য অফিসে এই সভাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনটি গত ২০ এপ্রিল শুরু হয়েছে এবং আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে ক্যাম্পেইন চলাকালীন গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা ব্যতীত) মোট ৩০ হাজার ৩৪০ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় প্রজেক্টরের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। শিশুদের সুরক্ষায় এই টিকার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সচেতন করার ওপর জোর দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাখসানা লাকী, সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এছাড়া সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, মোঃ আবিদ হাসান মুছা, তানভীর ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. গায়ত্রী বিশ্বাস কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে একটি কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ৩টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য অফিসে এই সভাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনটি গত ২০ এপ্রিল শুরু হয়েছে এবং আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে ক্যাম্পেইন চলাকালীন গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা ব্যতীত) মোট ৩০ হাজার ৩৪০ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় প্রজেক্টরের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। শিশুদের সুরক্ষায় এই টিকার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সচেতন করার ওপর জোর দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাখসানা লাকী, সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এছাড়া সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, মোঃ আবিদ হাসান মুছা, তানভীর ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. গায়ত্রী বিশ্বাস কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত