খুলনার ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম গাজী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোসলেম উদ্দিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক দীপ্তিমান বাপ্পি, ইউপি চেয়ারম্যান সমাবেশ মন্ডলসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।
তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পরিচালিত হচ্ছে। মূলত ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সভায় জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মোট ৮টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ফুটবল ও ক্রিকেট, কাবাডি ও অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন ও দাবা, সাঁতার ও মার্শাল আর্ট।
এই কর্মসূচিটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক দল গঠনের মাধ্যমে শুরু হবে। এরপর পর্যায়ক্রমে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। তবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অধ্যয়নরত কোনো খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। সাবেক খেলোয়াড় এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের এই প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন