নজর বিডি
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে আরাফ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহত আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক্টর চালক বাবু প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবু প্রামাণিকের ট্রাক্টরের জ্বালানি ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় মেরামতের সুবিধার্থে ট্যাংক থেকে প্রায় ৫০ লিটার ডিজেল বের করে একটি মুখ খোলা প্লাস্টিকের ড্রামে ভরে বারান্দায় রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে পরিবারের সবার অগোচরে শিশু আরাফ ওই ড্রামের ভেতর পড়ে যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ড্রামের ভেতর থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিজেলের ড্রামে পড়ে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজ বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে আরাফ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে আরাফ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহত আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক্টর চালক বাবু প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবু প্রামাণিকের ট্রাক্টরের জ্বালানি ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় মেরামতের সুবিধার্থে ট্যাংক থেকে প্রায় ৫০ লিটার ডিজেল বের করে একটি মুখ খোলা প্লাস্টিকের ড্রামে ভরে বারান্দায় রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে পরিবারের সবার অগোচরে শিশু আরাফ ওই ড্রামের ভেতর পড়ে যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ড্রামের ভেতর থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিজেলের ড্রামে পড়ে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজ বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত